নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের গনিপুর এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ও সিম চুরির চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চোরাই ২টি স্মার্টফোন ও ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।

২১ ফেব্রুয়ারি শনিবার রাতে র্যাব-১১ ও সিপিসি-৩, নোয়াখালী-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।


র্যাব জানায়, চুরি, ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অপরাধ দমনে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টা নোয়াখালী জেলার বেগমগঞ্জের গনিপুর এলাকায় অভিযান চালানো হয়।
র্যাব আরও জানায়, আটকদের কাছ থেকে ২টি স্মার্টফোন এবং ২টি সিমকার্ড উদ্ধার করা হয়।
র্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবির সেরনিয়াবাত জানান, গ্রেফতাররা চৌমুহনী ও মাইজদী এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইল ও সিম চুরির সঙ্গে জড়িত এবং একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার মালামালসহ নোয়াখালীর বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available