• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:৪৭:১১ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৬:০৩

ইন্ডাস্ট্রি–একাডেমিয়া সহযোগিতা জোরদারে কাজ করবে ইউনিমাস হোল্ডিংস ও ডিআইইউ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রিয়েল এস্টেট খাতে একাডেমিক শিক্ষা ও বাস্তব প্রয়োগের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্যে ইউনিমাস হোল্ডিংস লিমিটেড ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

Ad

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স রুমে এই আয়োজনটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট সিরাজিস সালেহিন, ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড সেলস মোজাহের উদ্দিন এবং হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং কমিউনিকেশনস মিকাইল সারোয়ার।

এছাড়াও, অনুষ্ঠানে ডিআইইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর মোহাম্মদ মাসুম ইকবালসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের হেড ড. আমির আহমেদ।  

এই অংশীদারিত্বের মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম, জ্ঞান বিনিময় সেশন, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ কর্মসূচি ও শিল্পখাতের বর্তমান চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পাঠ্যক্রম উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। উভয় পক্ষই মনে করে, এ ধরনের সহযোগিতা বাংলাদেশের দ্রুত পরিবর্তনশীল রিয়েল এস্টেট খাতে দক্ষ ও ভবিষ্যতোপযোগী পেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে ইউনিমাস হোল্ডিংস লিমিটেডের ডিরেক্টর অব ফাইন্যান্স অ্যান্ড সেলস মোজাহের উদ্দিন বলেন, “এই সহযোগিতা মেধার বিকাশে অবদান রাখা ও শক্তিশালী পেশাগত ইকোসিস্টেম গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রতিষ্ঠানের অঙ্গীকারের প্রতিফলন। বাস্তব অভিজ্ঞতার সাথে একাডেমিক শিক্ষার সমন্বয় শিক্ষার্থীদের বাজারের বাস্তবতা ও রিয়েল এস্টেট খাতের সম্ভাবনা সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনে সহায়তা করবে।”

এ বিষয়ে একই ধরনের মতপ্রকাশ করে ডিআইইউ’র রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের হেড ড. আমির আহমেদ বলেন, “এই সমঝোতা স্মারক অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার ক্ষেত্রে একটি অগ্রণী পদক্ষেপ। কাঠামোবদ্ধ শিল্পখাতভিত্তিক সম্পৃক্ততা শিক্ষার্থীদের কর্মসংস্থানের ক্ষেত্রে যোগ্য করে তোলার পাশাপাশি উদ্ভাবন, গবেষণা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে সহায়তা করবে, যা টেকসই খাতভিত্তিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এই সমঝোতা স্মারক দক্ষ মানবসম্পদ উন্নয়ন, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ রিয়েল এস্টেটে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পেশাগত উপায় তৈরির একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি। এর মাধ্যমে বাংলাদেশের রিয়েল এস্টেট খাত সামনের দিকে এগিয়ে যাবে; পাশাপাশি, উচ্চশিক্ষায় সহযোগিতাভিত্তিক মডেল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯




রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু
রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৬:৫৩


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২




Follow Us