• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৫৩ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৬:৫৩

রাঙ্গুনিয়ায় গাছ পড়ে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গাছ পড়ে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

Ad

২২ ফেব্রুয়ারি রোববার বিকেলে রাঙ্গুনিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইছাখালী লক্ষীরখীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত সাইফুল ইসলাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঘাটচেক এলাকার বাসিন্দা ও মুহাম্মদ ইউছুপের ছেলে। তিনি মরিয়মনগর চৌমুহনী এলাকায় সিএনজি চালিতত অটো পার্টসের একটি দোকান পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়িক কাজে মোটরসাইকেলে করে ইছাখালী লক্ষীরখীল এলাকায় যান সাইফুল ইসলাম। সেখান থেকে ফেরার পথে রাস্তার পাশে আবু ফয়েজ নামের এক ব্যক্তি তাঁর বাড়ির উঠানে একটি গাছ কাটছিলেন। এ সময় হঠাৎ গাছটি রাস্তার ওপর ভেঙে পড়ে সাইফুল ইসলামের ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার সময় রাস্তায় কোনো সতর্ক সংকেত বা নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়নি। প্রয়োজনীয় সতর্কতা থাকলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল বলে তাদের দাবি।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২



বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯





Follow Us