• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:২৬ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৩২:২৩

নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩

নওগাঁ (নিয়ামতপুর) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে এক তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

Ad

এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি নিয়ামতপুরের ভাবিচা ইউনিয়নের (জাবরিপাড়া) গ্রামে একটি বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরদিন ২১ ফেব্রুয়ারি বিকেলে কনেকে নিয়ে যাওয়ার জন্য আত্মীয় স্বজনরা সেখানে গেলে, রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে অভিযুক্তদের একজন কৌশলে ভুক্তভোগী তরুণীকে বাড়ির বাইরে ডেকে নেয়।

এজাহারে বলা হয়, পরে তাকে স্থানীয় এক খলিয়ানে নিয়ে গিয়ে তিনজন, সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। একপর্যায়ে তরুণী নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বিয়েবাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানায়। পরে স্থানীয়রা অভিযুক্তদের ধরার চেষ্টা করলে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বজন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম বলেন, ভুক্তভোগীর খালা শ্রীমতি আরতী মুর্মু নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ইতোমধ্যে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
খেজুরে তেল মাখিয়ে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৩২



বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা, জাইমা ও শামিলা
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৫:৫৯





Follow Us