নিজস্ব প্রতিবেদক: দেশের সব বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং সরকারি ও বেসরকারি সাধারণ শিক্ষার্থীদের জন্য অনুদানের আবেদন শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়। আবেদন শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে এবং চলবে ১৭ মার্চ ২০২৬ পর্যন্ত।

২২ ফেব্রুয়ারি রোববার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আবেদন প্রক্রিয়া:
শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানরা অনলাইনের মাধ্যমে www.mygov.bd এ আবেদন করতে পারবেন।
রেজিস্ট্রেশনের সময় মোবাইল নম্বর ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ অনুযায়ী দিতে হবে।
রেজিস্ট্রেশন শেষে প্রতিষ্ঠান কোড (EIIN) দিয়ে প্রোফাইল যাচাই করতে হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুদান:
সব স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (এমপিও ভুক্ত ও নন এমপিও ভুক্ত) মেরামত, সংস্কার, আসবাবপত্র, পাঠাগার স্থাপন, খেলাধুলার সরঞ্জাম সংগ্রহ এবং প্রতিবন্ধীবান্ধব সুবিধার জন্য অনুদানের আবেদন করতে পারবে। বিশেষভাবে অনগ্রসর এলাকার প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষক-কর্মচারীদের জন্য অনুদান:
দূরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা আবেদন করতে পারবেন। আবেদন সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের কপি, প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, ডাক্তারি সনদ ও সরকারি হাসপাতালের প্রত্যয়নপত্র।
শিক্ষার্থীদের জন্য অনুদান:
সরকারি ও বেসরকারি শিক্ষার্থীরা দুরারোগ্য ব্যাধি, দৈব দুর্ঘটনা এবং শিক্ষা ব্যয়ের জন্য আবেদন করতে পারবেন। দুস্থ, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ, অসহায়, রোগগ্রস্থ, গরীব, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য জন্মনিবন্ধন সনদ এবং প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র আবশ্যিক।
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বিভাগীয় প্রধানের প্রত্যয়নপত্র এবং জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্র আবশ্যিক।
গুরুত্বপূর্ণ শর্তাবলী:
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক-কর্মচারীরা একবারই সুবিধা গ্রহণ করতে পারবেন; পূর্বে সুবিধা পাওয়া ব্যক্তিরা পুনরায় আবেদন করতে পারবেন না।
শিক্ষার্থী একটি শিক্ষা জীবনে সর্বোচ্চ ৩ বছর পরপর আবেদন করতে পারবে।
প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ শিক্ষার্থীদের জন্য সরকারি স্বীকৃত সনদ আবশ্যিক।
অসম্পূর্ণ আবেদন বা হার্ডকপি গ্রহণযোগ্য নয়।
শর্তাবলী অমান্যকারী বা অসুদপায়ী বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিস্তারিত শর্তাবলী, নীতিমালা ও আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া যাবে www.shed.gov.bd এ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available