• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:২১:৪৬ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

আইসিইউতে ভর্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

১৮ জুন ২০২৬ বিকাল ০৩:৫৬:৪০

আইসিইউতে ভর্তি শিল্পী মুস্তাফা মনোয়ার

বিনোদন ডেস্ক: দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার চারদিন ধরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়াজনিত সংক্রমণ ও শারীরিক জটিলতার কারণে তার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

শিল্পীর স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, ১৪ জুন তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। তখন তার রক্তচাপ ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে রাখার সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন মুস্তাফা মনোয়ার। এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল। কিছুটা সুস্থ হয়ে উঠলেও সম্প্রতি নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনে একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। তিনি আর্ট কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীতে টেলিভিশনে শিশুদের জন্য পাপেট শো ও বিভিন্ন অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান।

তার উল্লেখযোগ্য স্বীকৃতির মধ্যে রয়েছে ২০০৪ সালের একুশে পদক এবং ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ‘সুলতান স্বর্ণপদক’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us