• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:০৩:৩৪ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফুড ভ্যালু হাই: কৃষিমন্ত্রী

১৮ জুন ২০২৬ দুপুর ০২:৩৮:১৩

কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, ফুড ভ্যালু হাই: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশে কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন ফুড প্রোডাক্ট তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও মৎস্য এবং প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, কাঁঠালভিত্তিক এসব পণ্যের পুষ্টিগুণ বেশি এবং আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা বাড়ছে।

১৮ জুন বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে জাতীয় ফল মেলা–২০২৬ উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশে এখন কাঁঠাল দিয়ে শিঙাড়া, সমুচা ও কাবাবসহ বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যপণ্য তৈরি করা হচ্ছে, যেগুলোর পুষ্টিমান তুলনামূলকভাবে বেশি। তার ভাষায়, এসব পণ্যের “ফুড ভ্যালু হাই”।

তিনি আরও বলেন, কাঁঠালভিত্তিক পণ্য উৎপাদন ও প্রযুক্তি নিয়ে বিশ্বের কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশ থেকে তথ্য ও সহযোগিতা চেয়েছে। এসব দেশ কাঁঠাল দিয়ে নতুন ধরনের খাদ্যপণ্য তৈরিতে আগ্রহ দেখাচ্ছে।

মন্ত্রী জানান, দেশের ক্ষুদ্র উদ্যোক্তারা এখন ফল প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজন কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছেন, যা কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

রপ্তানি প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে আম, আনারস ও কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে এবং চলতি বছরে কাঁঠাল রপ্তানি আরও বৃদ্ধি পাবে। এছাড়া চীনের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও আশা প্রকাশ করেন, আগামী দিনে বাংলাদেশ ফল রপ্তানিতে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে কৃষিখাতে বরাদ্দ কমেছে—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কৃষিখাতে বরাদ্দ কমেনি বরং আগের বছরের তুলনায় ১০ শতাংশের বেশি বেড়েছে। তার দাবি অনুযায়ী, প্রণোদনা ও উন্নয়ন বাজেটসহ কৃষিখাতে মোট বরাদ্দ আরও বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



অভিনেতা জাহের আলভী কারাগারে
অভিনেতা জাহের আলভী কারাগারে
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭




আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
আত্মসমর্পণ করলেন অভিনেতা জাহের আলভী
১৮ জুন ২০২৬ বিকাল ০৩:০৭:৫১




Follow Us