• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:০৫:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৬:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। 

Ad

৭ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা বড্ডাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন অটোরিকশাচালক মো. ইউসুফ (৫০) ও যাত্রী মুসলিম মিয়া (৫২)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মসলিসপুর ইউনিয়নের মৈন্দ গ্রামে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম জানান, সকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা সরাইল বাজারের দিকে যাচ্ছিলো। পথে বড্ডাপাড়া এলাকার সরাইল-নাসিরনগর সড়কের আলিয়া মাদ্রাসার সামনে বিপরীত দিক থেকে আসা মাছবাহী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও এক যাত্রী নিহত হন। নিহতদের মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭






Follow Us