• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩২:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামে নতুনদের প্রশিক্ষণ

৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৮:২৯

চাঁপাইনবাবগঞ্জে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামে নতুনদের প্রশিক্ষণ

মো. হানিফ মেহমুদ, চাঁপাইনবাবগঞ্জ: সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় দিশারী দুঃস্থ মহিলা সংস্থা এবং সীভ প্রোগ্রাম অফ গ্রামীণ সোসাইটির যৌথ বাস্তবায়নে এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রাম (এটিটিপি)-এর নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Ad

৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। সারাদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীউল ইসলাম বকুল।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের পরিচালক (প্রশাসন) জনাব মনোজ বিশ্বাস।

প্রশিক্ষণে নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে করণীয়, মাঠপর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের কৌশল এবং উদ্ভাবনী ও সৃজনশীল পদ্ধতিতে কাজ করার ওপর দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আগামী দিনের কৃষি হবে প্রযুক্তিনির্ভর। এই আধুনিক কৃষি ব্যবস্থাকে বাস্তবায়নে যুবকরাই হবে মূল চালিকাশক্তি। এগ্রিকালচার টেকনোলজি ট্রান্সফার প্রোগ্রামের মাধ্যমে দ্রুত কৃষকদের কাছে প্রযুক্তি পৌঁছে দিতে এই নতুন নিয়োগপ্রাপ্তরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আনিস। এ প্রশিক্ষণে ৫০ জনের অধিক প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১




বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:২৩:১৯


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


Follow Us