• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০২:০৫:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

১৬ জুন ২০২৩ বিকাল ০৫:৫৮:২০

পটুয়াখালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ ফয়জুল করীমের উপর হামলার প্রতিবাদে ও ব্যর্থ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের পটুয়াখালী জেলা শাখা।  

Ad

১৬ জুন শুক্রবার সকালে শহরের পুরাতন আদালত মাঠে বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান।

Ad
Ad

এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আবুল হাসান বুখারী, সহ-সভাপতি হাওলাদার মোহাম্মাদ সেলিম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক হেদায়েতুল্লা বোখারী, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি আনছার উল্লাহ আনসারী প্রমূখ।

বিক্ষোভ সমাবেশ শেষে পুরাতন আদালত মাঠ থেকে একটি বিশাল মিছিল শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পিডিএস মাঠে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে ইসলামী আন্দোলনের বিভিন্ন স্তরের প্রায় দশ সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us