কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ভারতে বসে একটি মহল নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র করছে। কিন্তু কোন ষড়যন্ত্র ও উস্কানিতে নির্বাচন বন্ধ করা যাবে না। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আমান উল্লাহ আমান।

২ ফেব্রুয়ারি রোববার দুপুরে ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত তারানগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


ধানের শীষে ভোট চেয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আপনার জবাব দিবেন। আমি নির্বাচিত হলে ঢাকা-২ আসনকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবো। গত ১৭ বছর ধরে যারা প্রতিবাদ করেছে, তাদের প্রতিবাদ ছিল অন্যায়ের বিরুদ্ধে, জনগণের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে। এই অধিকার ফিরিয়ে আনতে হলে সবাইকে ভোট দিতে কেন্দ্রে যেতে হবে। ধানের শীষে ভোটের মাধ্যমে যদি আপনারা জবাব দেন, তাহলে যারা আপনাদের অধিকার কেড়ে নিয়েছিল— সেই স্বৈরাচাররা তাদের উপযুক্ত জবাব পাবে।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি আমার দলের কেউ এসব অপরাধে জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না।
এ সময় আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণায় বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available