• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ রাত ১০:৪৬:৩৯ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

বীরগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৬:৫৩

বীরগঞ্জে ট্রাকের চাপায় শিশুর মৃত্যু, চালক আটক

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় জাহিদ হোসেন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২ ফেব্রুয়ারি সোমবার দুপুর আনুমানিক ২টা সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন বলরামপুর গ্রামের বাসিন্দা। মোহাম্মদ আকাশের ছেলে।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ৬নং নিজপাড়া ইউনিয়নের বলরামপুর দাখিল মাদ্রাসার উত্তর পাশে রাস্তার উপর দিয়ে চলাচলের সময় একটি মাঝারি ট্রাক শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পুলিশ ট্রাকসহ চালক আলামিন হোসেন (২৬) কে আটক করে। আটক চালক আউলাকুরি গ্রামের মোতালেব হোসেনের ছেলে। তার বাড়ি বীরগঞ্জ থানা এলাকায়।

পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত একটি মাঝারি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us