• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২২:০০ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

২৩ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৪৪

মানিকগঞ্জে অবৈধ ইটভাটায় ৬ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়েছে।

Ad

২৩ মার্চ রোববার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের  মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। 

Ad
Ad

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট মানিকগঞ্জ সদরে ২টি ও সিংগাইরে ১টি ইটভাটার বিরুদ্ধে জরিমানাসহ একাংশ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। সদর উপজেলার এ্যামিকা ব্রিকসকে ৩ লাখ ও একতা ব্রিকসকে ৩ লাখ টাকা জরিমানা এবং সিংগাইরের মেসার্স রাকমান ব্রিকসসহ ৩টি ইটভাটার একাংশ এক্সেভেটর দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট একেএম  ছামিউল আলম কুরসি, পরিদর্শক  মনোয়ারুল ইসলাম প্রমুখ। 

এ অভিযানে র‌্যাব-৪, মানিকগঞ্জ জেলা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us