ডেস্ক রিপোর্ট: কোরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
৪ মে সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক শেষে এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।


তিনি বলেন, বাজার স্থিতিশীল রাখতে এবং বন্ধ থাকা শিল্প কারখানা চালু করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যপরিধি আরও বাড়ানো হবে।

মন্ত্রী জানান, কোরবানির ঈদে পশুর চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে মসজিদের ইমামসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। আলোচনার মাধ্যমে কার্যকর উদ্যোগ নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available