মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে পাঁচ বছর বয়সী এক শিশু সৎ বাবার হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
৪ মে সোমবার সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।


এর আগে, গত ২ মে শনিবার জেলার সিংগাইর উপজেলায় এ ঘটনা ঘটে।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজহারুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available