• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১০:৪৩:০৮ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বকশীগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে তিনটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।১৭ জুন বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা এসব জরিমানা করেন।জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ কাগজপত্র, অনুমোদন ছাড়াই কার্যক্রম চালু করা ও নিয়ম না মেনে ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করার অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল ইসলামের নেতৃত্বে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ফরিদ ডায়াগনস্টিক সেন্টার ও হেলথ কেয়ার সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।অভিযানে তিনটি প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও অসঙ্গতি ধরা পড়ায় নিউ পপুলারকে ২০ হাজার টাকা, ফরিদ ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার ও হেলথ কেয়ার সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি এই তিনটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এসব অনিয়ম রুখতে জনস্বার্থে এসব অভিযান অব্যাহত রাখা হবে।