হামের উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩২ জন
ডেস্ক রিপোর্ট: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।৭ জুলাই মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে আরও ৮১৯ জনের শরীরে। এই এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮২ জন।অধিদফতরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।