• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৩৩:০৩ (01-Jul-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হাম সন্দেহে আরও ২ দুজনের মৃত্যু

৩০ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০৪

সারাদেশে হাম সন্দেহে আরও ২ দুজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ৯৭০ জন।

৩০ জুন মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ৮৬৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৭৭ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৯৬৫ জন।

গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ হাজার ৬২৭ জন।

একই সময় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৯৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে দুজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ৩০ জুন পর্যন্ত সন্দেহজনক হামে ৬২৫ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
এভারকেয়ারে ভর্তি নজরুল ইসলাম খান
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:৪৪:১১



ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
ঐশ্বরিয়ার পুরোনো অন্তরঙ্গ ছবি ফাঁস
১ জুলাই ২০২৬ বিকাল ০৩:০৭:৫৩





Follow Us