• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:৩৫ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

২৮ জুন ২০২৬ বিকাল ০৪:৫০:৪৫

সারাদেশে হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৬ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৪১ শিশুর মধ্যে। আর হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯টি শিশু।

২৭ জুন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারাদেশে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮২ হাজার ৮৪৪ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত শিশুর সংখ্যা ১১ হাজার ৭১০টি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭৯ হাজার ১৫২টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে চার শিশু মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯৩ ও এর উপসর্গ নিয়ে ৬১৯টি শিশুর মৃত্যু হয়েছে। মোট মৃত্যু ৭১২।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩






Follow Us