• ঢাকা
  • |
  • রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১০:০৫:০৬ (14-Jun-2026)
  • - ৩৩° সে:
হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৫২ জনের শরীরে।১৪ জুন রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজার ৯৫১ জনে।এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৭৫ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৩২৩ জন।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ হাজার ৫৭৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ৮৪১ জন।বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এখন পর্যন্ত পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৫৬০ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে মারা গেছেন ৯২ জন।