ডেস্ক রিপোর্ট: সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনো শিশুর হাম শনাক্ত হয়নি।
এ সময়ে আরও এক হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


১৮ মে সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৪ জনের।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available