• ঢাকা
  • |
  • রবিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:৪৭:৪২ (17-May-2026)
  • - ৩৩° সে:

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

১০ মে ২০২৬ রাত ০৮:৫২:০৪

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশু এবং হামে আক্রান্ত হয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ৬৫ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

Ad
Ad

১০ মে রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

Ad

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮১৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ১৫৯ জনে।

এছাড়া, হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ৯০৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৮৬২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসা ও প্রতিরোধমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০১





Follow Us