• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ দুপুর ০২:২১:২৬ (02-Feb-2026)
  • - ৩৩° সে:
পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

পঞ্চগড়ে বিএনপির নির্বাচনী ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমিরের নির্বাচনী প্রচারণার ব্যানারে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।১ ফেব্রুয়ারি রোববার রাতে জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের নির্বাচনী এজেন্ট নওফল জমির।সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার রাতে পঞ্চগড় সদর থানাধীন ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী জামিয়া কারিমীয়া কেরাতুল কোরআন মাদ্রাসার সামনে টানানো বিএনপির মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ব্যানারে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অগ্নিসংযোগ করে। একই রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের তেপথী মোড় এলাকায় আরেকটি ব্যানারে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরানো হয়। এতে ব্যানারটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়।এ ঘটনায় রোববার পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু পঞ্চগড় সদর থানায় এবং তেঁতুলিয়া মডেল থানায় বাংলাবান্ধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ আলী সরকার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।