• ঢাকা
  • |
  • সোমবার ৭ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৪৭:২২ (20-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধ শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে: নেতানিয়াহু

২০ এপ্রিল ২০২৬ সকাল ১১:০৮:১৯

যুদ্ধ শেষ হয়নি, যেকোনো মুহূর্তে মোড় ঘুরে যেতে পারে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এখনো শেষ হয়নি এবং পরিস্থিতি যেকোনো সময় নতুন মোড় নিতে পারে।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

Ad
Ad

নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে ‘বর্বরতার বিরুদ্ধে সভ্যতার লড়াইয়ে’ অংশ নিচ্ছে। তার ভাষায়, দুই দেশ ইরানের ‘চরম স্বৈরাচারী সরকারের’ বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা বিশ্বকে হুমকির মুখে ফেলছে।

Ad

তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে ইসরায়েল উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, তবে পরিস্থিতি স্থিতিশীল নয়। ‘যেকোনো মুহূর্তে নতুন পরিবর্তন বা মোড় আসতে পারে,’ যোগ করেন তিনি।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি
কন্যা সন্তানের বাবা হলেন অ্যাটলি
২০ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০২:২৭










Follow Us