• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ রাত ১১:০৫:৩৫ (18-Jun-2026)
  • - ৩৩° সে:
নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প

নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ উপদেষ্টাদের কাছে মন্তব্য করেছেন যে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সামলানো কঠিন। তার ভাষায়, নেতানিয়াহু ‘সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান’। এমন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে ‘চমৎকার’ মনে করলেও কখনো কখনো তিনি সীমা ছাড়িয়ে যান বলেও মন্তব্য করেছেন।ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ও ইসরাইলি প্রধানমন্ত্রীর মধ্যে হওয়া অধিকাংশ ফোনালাপেই নতুন সামরিক পদক্ষেপের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। এসব আলোচনায় নেতানিয়াহু বিভিন্ন স্থানে হামলার পক্ষে যুক্তি তুলে ধরেন এবং ইসরাইলি গোয়েন্দা সক্ষমতার বিষয়টি উল্লেখ করেন।ওই কর্মকর্তার ভাষ্য, ‘বিবি (নেতানিয়াহু) প্রেসিডেন্টকে ব্যাখ্যা করেন কেন কোনো স্থানে হামলা প্রয়োজন, কেন ইসরাইল তা করতে সক্ষম এবং কখন সেই পদক্ষেপ নেওয়া উচিত। প্রেসিডেন্ট এসব কথা শোনেন। প্রায় প্রতিটি ফোনালাপই একই ধরনের হয়ে থাকে।’প্রতিবেদনে আরও বলা হয়, এ ধরনের আলোচনার পুনরাবৃত্তিতে ট্রাম্প ধীরে ধীরে বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছেন।সূত্র: মিডল ইস্ট আই