• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে ফাল্গুন ১৪৩২ দুপুর ১২:৩৩:৩৮ (11-Mar-2026)
  • - ৩৩° সে:

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তায় যা বললেন নেতানিয়াহু

১১ মার্চ ২০২৬ সকাল ০৯:২১:১১

মৃত্যুর গুঞ্জনের মধ্যে ভিডিওবার্তায় যা বললেন নেতানিয়াহু
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: মৃত্যুর গুঞ্জনের মধ্যে সরাসরি প্রকাশ্যে না এসে ভিডিওবার্তার মাধ্যমে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধ পরিচালনায় প্রচুর অর্থ প্রয়োজন, এজন্য বিশেষ বাজেটের প্রস্তাব দরকার।

নেতানিয়াহু বলেন, “কোনো প্রশ্ন নেই, আমাদের যুদ্ধ শুরু করতে হতো। তবে বড় বিষয় হলো—যুদ্ধে অনেক অর্থ লাগে। অনেক অর্থ।”

Ad
Ad

ভিডিওবার্তায় তিনি আরও জানান, প্রতিরক্ষা এবং যুদ্ধ পরিচালনার জন্য কয়েক বিলিয়ন শেকেলের বিশেষ বাজেট প্রয়োজন হবে।

Ad

গত ১০ দিনে ইরানের নিক্ষিপ্ত ড্রোন ও ক্ষেপণাস্ত্রে আহত হয়ে ইসরাইলে ২ হাজার ৩৩৯ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে এখনও ৯৫ জন ভর্তি, এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ইরানের হামলায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯১ জন।

এই তথ্য জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র: টাইমস অব ইসরাইল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
১১ মার্চ ২০২৬ দুপুর ১২:১৭:৩১








Follow Us