• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সকাল ১১:১৩:৪৬ (20-Mar-2026)
  • - ৩৩° সে:
শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ দেশীয় অস্ত্রের মহড়া আহত-১০

শ্রীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ দেশীয় অস্ত্রের মহড়া আহত-১০

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে নেসলে কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রের মহড়ার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।১০ মার্চ মঙ্গলবার সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার নেসলে কারখানায় এ ঘটনা ঘটে। এঘটনায় উভয় পক্ষের দশজন আহত হয়েছেন।গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, আমি নজরুল ইসলাম, জাহাঙ্গীর সিকদার এবং জনি সহ আমরা চারজন কারখানা কতৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘ সময় যাবৎ কারখানার শ্রমিক সাপ্লাইয়ের কাজ পরিচালনা করে আসছি। আজ মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দীন সরকারের লোকজনের সাথে ঝগড়া বাঁধে ও এলোপাতাড়ি হামলার ঘটমা ঘটে। এঘঠনায় আমাদের চারজন শ্রমিক আহত হয়।অপরদিকে সালাউদ্দিন সরকারকে বার বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।এ বিষয়ে, গাজীপুর সদর উপজেলা সেচ্ছাসেবক দলের ইউনুস আলী নছ মিয়া জানান, ধাওয়া-পাল্টা দাওয়ার খবর পেয়ে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে দেখি নজরুল এবং জাহাঙ্গীর এর লোকজন শ্রমিকদের উপর হামলা চালায়। এঘটনায় কারখানার ৪জন শ্রমিক আহত হয়।শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর তদন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে অবস্থা স্বাভাবিক রয়েছে।