• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২২:৫২ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪৭:১৭

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

২৭ ফেব্রুয়ারি শুক্রবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ থানা মোড়ে দলীয় কার্যালয়ে মিটিং চলাকালে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার সামনে অবস্থিত ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী মো. রাশেদ খানের দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে বৈঠক চলছিল। এ সময় নেতাকর্মীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এক পক্ষ ধাওয়া খেয়ে থানার ভেতরে ঢুকে পড়ে। সেখানেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

Ad
Ad

সংঘর্ষ থামাতে গেলে তিন পুলিশ সদস্যসহ মোট ১০ জন আহত হন।

Ad

এ বিষয়ে বিএনপি প্রার্থী মো. রাশেদ খান বলেন, ‘সকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা দেখা করতে এলে কথা বলতে বলতে একপর্যায়ে নিজেদের মধ্যে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে। পরে তা হাতাহাতিতে গড়ায়। পুলিশ থামাতে এলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা হয়। ঠিক কী কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা স্পষ্ট নয়।’

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জেল্লাল হোসেন জানান, আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
বকশীগঞ্জে আওয়ামী লীগের ৯ নেতাকর্মী কারাগারে!
১৯ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৪:৫৩






পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
পঞ্চগড় সীমান্তে ভারতীয় শাড়ি ও ২টি গরু জব্দ
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৩০:২১



২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
২৪ ঘণ্টায় হাম ‍ও উপসর্গে ৪ জনের মৃত্যু
১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫০:১৩


Follow Us