• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৯:২০:১৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

২১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৯:৪৫

‎ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় যুবক নিহত

‎ঝিনাইদহ প্রতিনিধি: ‎ঝিনাইদহ পৌরসভার পবহাটি কলারহাটে ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সেসময় টোটন মিয়া নামে আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

‎২০ ফেব্রুয়ারি শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের দুঃখি মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে। আহত টোটন ঝিনাইদহ শহরের বেপারীপাড়ার আব্দুস সাত্তারের ছেলে। 

‎আরাপপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, শুক্রবার রাত ১০টার দিকে ঝিনাইদহ পৌর শহরের পবহাটি কলাহাট এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় শান্ত ও টোটন নামে দুজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়তরা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেল চালক শাহরিয়ার রহমান শান্ত মারা যান।

‎ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডা. তাপস জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শান্ত নামে যুবকের মৃত্যু হয়েছে। আহত টিটোনকে  ঢাকায় রেফার করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১








সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮


Follow Us