স্পোর্টস ডেস্ক: শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত দোলাচলে ছিল ভাগ্যের পাল্লা। একেকটি গোল যেন বদলে দিচ্ছিল নকআউটের সমীকরণ, আর গ্যালারিতে জমে উঠছিল নিঃশ্বাস আটকে রাখা অপেক্ষা। শেষ পর্যন্ত কেউ কাউকে হারাতে পারেনি। ৩-৩ গোলের রুদ্ধশ্বাস ড্রতেই শেষ হয়েছে আলজেরিয়া ও অস্ট্রিয়ার মহারণ। কিন্তু এই অমীমাংসিত ফলই দুই দলের জন্য হয়ে উঠেছে জয়ের সমান।
জে গ্রুপ থেকে আর্জেন্টিনার সঙ্গে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে অস্ট্রিয়া ও আলজেরিয়া। আর শেষ মুহূর্ত পর্যন্ত আশায় বুক বাঁধা ইরানের স্বপ্ন ভেঙেছে নির্মম বাস্তবতায়। সমীকরণ না মেলায় বিশ্বকাপের মঞ্চ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের।
ম্যাচের প্রথম থেকেই একে অপরকে চোখ রাঙানি দুই দলের। অস্ট্রিয়া ও আলজেরিয়া কেউ কাউকে ছাড় দেবে না এই মানসিকতায় মাঠে নেমেছিল। প্রথমার্ধে ১-১ গোলে সমতা। ২৮ মিনিটে মার্কো আরটাওটোভিক গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে নেন। পরবর্তীতে ৪৫ মিনিটে রাফিক বেলগালি গোল শোধ দেয় আলজেরিয়ার হয়ে।
যুক্তরাষ্ট্রের কানসাসে বাংলাদেশ সময় আজ সকাল ৮টায় শুরু হয়। দ্বিতীয়ার্ধে ফিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় দুই দল। তাতে মুহূর্তেই স্কোরলাইন ২-২। ৫৫ মিনিটে অস্ট্রিয়াকে লিড এনে দেন মাইকেল সাবিতজের। ৫ মিনিটেই গোল শোধ দেয় আলজেরিয়া। বাঁদিক থেকে হুসেম আউয়ার অসাধারণ দক্ষতায় স্টেফান পশকে কাটিয়ে দেন এবং গোলমুখে স্টাইলিশ ভাসানো বল বাড়ান। বলটি সবার ফাঁকি দিয়ে পৌঁছে যায় মাহরেজের কাছে। তিনি কোনো ভুল না করে ঠাণ্ডা মাথায় জালে পাঠান।
মনে হচ্ছিল ২-২ গোলে শেষ হবে দুই দলের খেলা। কিন্তু রোমাঞ্চ ছড়ায় ম্যাচের শেষ দিকে। আলজেরিয়ার অধিনায়ক মাহরেজ দারুণ দক্ষতায় বল জালে পাঠান। যোগ করা সময়ের ৯৬তম মিনিটে অস্ট্রিয়ার হয়ে গোল করেন শাশা কালাজজিক। রোমাঞ্চের ছড়াছড়ি। উত্তেজনার পারদ ছিল শিখরে। শেষ পর্যন্ত ৩-৩ গোলে ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দুই দলকে। শেষ ৩২ এ জায়গা করে নেওয়াই অনেক বড় অর্জন। সেখানে অস্ট্রিয়ার প্রতিপক্ষ স্পেন। আলজেরিয়া খেলবে সুইজারল্যান্ডের বিপক্ষে।
গোল ব্যবধানে পিছিয়ে পড়ে সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের মধ্যে জায়গা পেল না ইরান। এবারে তাদের বিশ্বকাপ অভিযান থেমে গেল গ্রুপ পর্বেই।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available