• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৩৮:৩৭ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

২৮ জুন ২০২৬ দুপুর ১২:৩৫:২৬

স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ার নির্দেশনা প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ২৮ জুন রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে প্রধানমন্ত্রীর এই সফরটি ছিল আকস্মিক।

সকাল ৯টা ১৫ মিনিটে তিনি স্পারসোর কার্যালয়ে পৌঁছান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন এই প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে আপ করা পোস্টে উল্লেখ করা হয়েছে, পরিদর্শনকালে স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের সামগ্রিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রমের বিষয়ে প্রধানমন্ত্রীকে বিস্তারিত ব্রিফ করেন।

সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে একটি আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে নিয়োজিত একটি জাতীয় প্রতিষ্ঠান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us