• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ০৯:১৫:২৮ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আামির

২৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২২:১৪

সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে: জামায়াত আামির

নিজস্ব প্রতিবেদক: জনগণের সঙ্গে সরকার ধোঁকাবাজি করছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

২৩ মার্চ সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় ভাটেরা ইউনিয়নের নিজ এলাকায় স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে ডা. শফিকুর রহমান সরকারকে জনস্বার্থবিরোধী কাজের জন্য সমালোচনা করেছেন।

Ad
Ad

ডা. শফিকুর রহমান বলেন, ‘মন্ত্রী বলেছেন অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হবে। কিন্তু এত মানুষ ঢাকা ছেড়েছে, তাদের টাকা কীভাবে ফেরত দেওয়া হবে?’ তিনি ঈদের সময় যাত্রীদের টিকিট কেনার ক্ষেত্রে দেখা অব্যবস্থাপনা, দুর্নীতি ও চাঁদাবাজির উদাহরণ তুলে ধরে মন্তব্য করেন, ‘যাত্রীরা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করার আশা নিয়েই রওনা হয়েছেন, কিন্তু তাদের আনন্দ মাটি হয়ে গেছে।’

Ad

সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘নির্বাচন শেষ হয়েছে। অনিয়ম হলেও আমরা মেনে নিয়েছি। তবে সঠিক ধারায় না এলে সারা দেশের মানুষ ক্ষমা করবে না। আমরা সরকারের ইতিবাচক কাজে সহযোগিতা করবো, কিন্তু জনস্বার্থবিরোধী পদক্ষেপ হলে প্রতিবাদ ও প্রতিহত করব।’

ডা. শফিকুর রহমান আরও জানান, বিরোধীদলীয় নেতা হিসেবে সরকার প্রদত্ত বাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন না। এটি শুধুমাত্র দেশের প্রয়োজনে এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হবে।

ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খাঁন, জেলা ছাত্রশিবির সভাপতি মো. ফরিদ উদ্দিন এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় গ্রামে প্রবেশের আগে ডা. শফিকুর রহমান নিজ গ্রামের কবরস্থানে জিয়ারত করেন এবং বিশাল মোটরসাইকেল বহরের সঙ্গে স্থানীয় জনগণ তাকে অভ্যর্থনা জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us