• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৪০:১৩ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

২৩ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:০৬:১৫

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: আগামী পাঁচ দিনের জন্য ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোর ওপর সামরিক হামলার সিদ্ধান্ত স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২৩ মার্চ সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

Ad
Ad

ট্রাম্প জানান, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ‘আমাদের মধ্যকার সব সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।’

Ad

চলমান আলোচনার সাফল্যের ওপর নির্ভর করে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছেন, ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি স্থাপনায় সম্ভাব্য সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত রাখতে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন। অন্যথায় দেশটির বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলার হুমকিও দিয়েছিলেন তিনি।

সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us