• ঢাকা
  • |
  • সোমবার ৯ই চৈত্র ১৪৩২ রাত ১০:৫৭:৫০ (23-Mar-2026)
  • - ৩৩° সে:

জুলাই সনদ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি সরে গেছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

২৩ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫৩

জুলাই সনদ বাস্তবায়ন থেকে ১৮০ ডিগ্রি সরে গেছে বিএনপি: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে বর্তমান সরকার ও বিএনপি পুরোপুরি সরে গেছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

২৩ মার্চ সোমবার দুপুরে কক্সবাজার বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সাংগঠনিক সফরে এসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়েও সমালোচনা করেন তিনি।

Ad
Ad

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার থেকে সরকার ও বিএনপি ১৮০ ডিগ্রি সরে গেছে। এতে জনগণ হতাশ ও নিরাশ হয়েছে।’

Ad

তিনি অভিযোগ করেন, সংবিধানের অজুহাত দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করলেও সিটি করপোরেশন ও জেলা পরিষদে দলীয় লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। তার মতে, এসব পদে নির্বাচিত জনপ্রতিনিধি থাকার কথা।

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘সহস্রাধিক প্রাণ ও বহু মানুষের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা হয়েছিল, সরকার গঠনের পর তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশেষ করে বিএনপি তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসে ভিন্ন পথে হাঁটছে।’

তিনি আরও অভিযোগ করেন, জুলাই সনদকে চ্যালেঞ্জ না করার প্রতিশ্রুতি থাকলেও পরোক্ষভাবে আদালতে রিট করে বিষয়টিকে বিচারাধীন করা হয়েছে, যা তিনি ‘দ্বিচারিতা’ হিসেবে উল্লেখ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us