• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৮শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:০৯:২৯ (10-Feb-2026)
  • - ৩৩° সে:

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৪২:২২

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু হলে দেশে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ সৃষ্টি হবে।

Ad

১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও পৌর শহরের কালিবাড়ী এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক সফর দলের জন্য অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। এ সফর বিএনপিকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করবে বলে তিনি মনে করেন।

নির্বাচন নিয়ে প্রত্যাশা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার সুষ্ঠু নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণ ঘটবে।

নির্বাচনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সতর্কতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছে। এতে করে এবারের নির্বাচন আগের তুলনায় ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন নির্বাচন না হওয়ায় মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ ছিল—নির্বাচন সঠিকভাবে হবে কিনা। বিগত ১৫ বছরে ব্যাপক কারচুপির কারণে অনেকেই ভালো নির্বাচনের সম্ভাবনা নিয়ে সন্দিহান ছিলেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
রাজশাহীতে ট্রাক–নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫১:১৮



চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্রসহ গুলি উদ্ধার
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৫:৩৮

গাজীপুর কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজট
গাজীপুর কালিয়াকৈর সড়কে দীর্ঘ যানজট
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১০:০৯

নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান
নারী সংরক্ষিত আসনে এমপি হতে চান রিনা খান
১০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৭:৩৭




Follow Us