• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২০:৫৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো বিএনপি

২ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩০:১৯

ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো বিএনপি

নিজস্ব প্রতিবেদক: গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো বার্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি।

১ ডিসেম্বর সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে নরেন্দ্র মোদি জানান, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির খবর তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। তিনি লিখেন, “বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণজীবনে বহু বছর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার দ্রুত আরোগ্যের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল। ভারত যেকোনোভাবে সম্ভব সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”

Ad
Ad

মোদির বার্তার পর বিএনপি তাদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে কৃতজ্ঞতা জানিয়ে পোস্ট করে। তারা লিখেছে, “বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করায় ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুচিন্তিত বার্তার জন্য বিএনপি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। এই সদিচ্ছার নিদর্শন এবং সমর্থন প্রদানের প্রস্তুতির প্রতি আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

Ad

বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us