নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলামকে উদ্দেশ করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে দেওয়া সম্ভব নয়।
৭ এপ্রিল মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি এ কথা বলেন।


এর আগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের ঘটনায় সংসদে নিন্দা জানান রফিকুল ইসলাম। তিনি অফিস সময়ের মধ্যেই মামলা প্রত্যাহার করে সাওদার মুক্তি দাবি করেন।

এর প্রেক্ষিতে স্পিকার বলেন, এটি কোন পয়েন্ট অব অর্ডার নয়। এ ব্যাপারে বিরোধীদলের নেতার সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে ভোলায় নিজ বাসা থেকে জামায়াতকর্মী সাওদা সুমিকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available