• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ১২:২০:০৮ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অন্তর্বর্তী সরকার

২ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৩৪:৫৭

বেগম জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অন্তর্বর্তী সরকার

নিজস্ব প্রতিবেদক: উপদেষ্টা পরিষদের বিশেষ সভা ডেকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে দোয়া চেয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) হিসেবে তার নিরাপত্তা ও অন্যান্য সুবিধা বাস্তবায়ন করতে সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।

২ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে বলা হয়, আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করা হয়।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

Ad

আরো বলা হয়, সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তাঁর নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তাঁর নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাঁকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়।

এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে বলেও এতে বলা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১







Follow Us