• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৮:১৩:৪৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও  মরহুমা খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ

নিজস্ব প্রতিবেদক: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত ও দোয়া করেছেন ফ্রান্স, পর্তুগাল এবং ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা জনাব মাহিদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বহির্বিশ্ব বিএনপির সাংগঠনিক সমন্বয়ক জনাব আনোয়ার হোসেন খোকন। এ  সময়  ফ্রান্স বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সদ‍্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মাদ রেজাউল করিম রেজা, পর্তুগাল বিএনপির আহ্বায়ক আবু ইউসুফ তালুকদার,সদস্য সচিব ছায়েফ আহমেদের সুইটসহ অন্যান্য নেতৃবৃন্দ।