• ঢাকা
  • |
  • সোমবার ২০শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৪:০৪ (02-Feb-2026)
  • - ৩৩° সে:

তোমাকে ভালোবাসা আমার সহজাত

২৫ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২:৫৮:৪৮

তোমাকে ভালোবাসা আমার সহজাত
“ফাইল ছবি”

পরিক্ষীৎ চৌধুরী

Ad


তোমাকে ভালোবাসার কথা আমায় কেউ শিখিয়ে দেয়নি,
প্রতিদিন সূর্যপ্রণাম করার মতোন 
তোমার প্রশস্তিমিশ্রিত মন্ত্র আমি কোনো গ্রন্থে শিখিনি,
তোমাকে নৈবেদ্য দিবো বলে
কোনো ফুলকে করিনি বৃন্তচ্যুত।

Ad
Ad

কিন্তু তোমাকে ভালোবাসার কোনো অন্ত আমার নেই
তোমাকে শিয়রে তুলে রাখার চেয়ে বড় কোনো আরাধ্য আমার নেই।
পৃথিবীর সকল বৃক্ষের দোলনায় 
দোলায়মান সকল পুষ্প 
তোমার চরণে নতজানু হয়ে প্রণতি জানায় প্রতিদিন।

কারণ, ওরা জানে আমি তোমাকে ভালোবাসি।

তোমার জন্য যারা বুক পেতে দিয়েছিলো ঘাতক বুলেটের সামনে,
তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করেছিলো যে
তোমাকে ভালোবাসার মতোন বড় কোনো প্রেমকাহিনী 
পৃথিবীতে কোনদিনও জন্ম নেবে না
তাদেরকেও গোপনে কেউ বলে দেয়নি, 
‘যাও, রক্ত দিয়ে ভালোবাসার কথা বলে আসো।‘
ওরা তোমাকে ভালোবেসেছিলো সহজাত প্রবৃত্তি থেকে।

কবিতায় তোমাকে ভালোবাসার কথা বলে যাই-
আমাকে তাও কেউ শিখিয়ে দেয়নি,

কারণ, আমি তোমাকে ভালোবাসি।
বৃক্ষের শেকড় যেমন ভালোবাসে মৃত্তিকা,
পাখিদের ডানাগুলো যেমন ভালোবাসে বাতাসের গন্ধ
আমিও তেমনি ভালোবাসি তোমাকে-
আ-মরি বাংলা ভাষা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন পেল পামপে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:১২


কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
কারচুপির ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দিবে: দুলু
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:২৭




কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের কমিটি গঠন
২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৯:১০




Follow Us