• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ দুপুর ০২:২৫:১৯ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

গরম পানিতে গোসল ত্বক এবং চুলের জন্য ক্ষতিকর

২৫ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:১১:২৪

গরম পানিতে গোসল ত্বক এবং চুলের জন্য ক্ষতিকর

লাইফস্টাইল ডেস্ক: শীতে গরম পানিতে গোসলের অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু আপনি যত বেশি সময় ধরে গরম পানিতে গোসল করবেন ততই ক্ষতি হবে আপনার ত্বকের। তাই শীতকালে গরম পানিতে গোসল করলেও দীর্ঘক্ষণ ধরে গোসল করবেন না। আর ঈষদুষ্ণ গরম পানিতে গোসল করার চেষ্টা করুন।

তাছাড়া পানির ঠান্ডা ভাব কাটিয়ে নেওয়ার পর আর বেশি গরম করার দরকার নেই। কারণ, খুব বেশি গরম পানি দিয়ে গোসল করলে আপনার ত্বকের পাশাপাশি ক্ষতি হবে চুলেরও। অতএব সতর্ক থাকা জরুরি।

Ad
Ad

মূলত পানি যত গরম হবে আপনার ত্বকের ন্যাচারাল ময়শ্চারাইজড বা আর্দ্র ভাব তত কমবে। এর পাশাপাশি আমাদের ত্বকে ন্যাচারাল অয়েল যে পরিমাণে থাকে তাও কমতে থাকবে এই গরম পানির সংস্পর্শে এসে। আর ত্বকের স্বাভাবিক আর্দ্র এবং তৈলাক্ত ভাব ক্রমশ কমতে থাকলে শীতের দিনে মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যাবে আপনার ত্বক।

Ad

পানি যত বেশি গরম হবে তা চুলের জন্য ততই ক্ষতিকর। গরম পানির প্রভাবে চুলের গোড়া কমজোর হয়ে পড়ে। তার ফলে বাড়তে পারে চুল পড়ার সমস্যা। এখানেই শেষ নয়। চুল অতিরিক্ত রুক্ষ এবং শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতাও দেখা যায়। এর পাশাপাশি চুলের ডগা ফাটার সমস্যা দেখা দিতে পারে। চুল এতটাই রুক্ষ হয়ে যায় যে লালচে রং ধরে যেতে পারে। শুধু তাই নয়, চুলের সমস্ত জেল্লা হারিয়ে যায়। চুলের গঠন নষ্ট হয়। চুল আর আগের মতো মসৃণ, মোলায়েম থাকে না। তাই চুল পড়ার সমস্যা এড়াতে অতিরিক্ত গরম পানি দিয়ে চুল ধোয়ার অভ্যাস অবিলম্বে ত্যাগ করুন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
মুসলিমদের ঈদের শুভেচ্ছা জানাল ইসরায়েল
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:৫৭:০৮


ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা করলো ফিফা
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:১৯:১৫


ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
ইসরায়েলের পক্ষ ছাড়লো জার্মানি
২০ মার্চ ২০২৬ দুপুর ১২:০৫:৩৯


আজ পবিত্র জুমাতুল বিদা
আজ পবিত্র জুমাতুল বিদা
২০ মার্চ ২০২৬ সকাল ১১:১৬:৫১




Follow Us