• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ বিকাল ০৫:১৬:৪৩ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৩ জুলাই ২০২৬ বিকাল ০৩:১০:৩৪

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের উপকূলে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

৩ জুলাই শুক্রবার দেশটির উত্তর মালুকু প্রদেশের তোবেলো থেকে প্রায় ৫৮ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইউরো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পের পর সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৩১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ১১৪ কিলোমিটার দূরের তেরনাতে শহরের বাসিন্দা উমর আব্বাস জানান, কম্পনের সময় তিনি রাস্তার পাশের একটি দোকানে কফি পান করছিলেন। হঠাৎ চেয়ার দুলতে শুরু করলে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। অতীতের ভূমিকম্পের অভিজ্ঞতার কারণে এমন পরিস্থিতি তাকে মানসিকভাবে বিচলিত করে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩
পিরোজপুরে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ৩
৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:০০:০২


Follow Us