• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:০০:১৩ (03-Jul-2026)
  • - ৩৩° সে:

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে টেইলর সুইফট–ট্রাভিসের বিয়ের আয়োজন

৩ জুলাই ২০২৬ বিকাল ০৪:১৭:৩১

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে টেইলর সুইফট–ট্রাভিসের বিয়ের আয়োজন

বিনোদন ডেস্ক: বিশ্বসংগীতের তারকা টেইলর সুইফট এবং মার্কিন এনএফএল খেলোয়াড় ট্রাভিস কেলসির বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের ছুটির সপ্তাহান্তে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হতে পারে এই বহুল আলোচিত আয়োজন।

তবে এখন পর্যন্ত টেইলর সুইফট বা ট্রাভিস কেলসি কেউই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

এর মধ্যেই কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, তারা নাকি আগে থেকেই ব্যক্তিগতভাবে আইনগতভাবে বিয়ে সম্পন্ন করেছেন। রয়টার্সের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্টের ‘পেজ সিক্স’ জানায়, ঘনিষ্ঠ কয়েকজন স্বজনের উপস্থিতিতে তারা গোপনে শপথ বিনিময় করেছেন। যদিও এই ব্যক্তিগত অনুষ্ঠানের সময় বা স্থান সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি।

এদিকে নিউইয়র্ক সিটির প্রকাশিত একটি বিশেষ ইভেন্ট পারমিটে ‘স্পেশাল ইভেন্ট অ্যাট এমএসজি’-এর সূচি উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রায় ১০০ অতিথিকে নিয়ে একটি ‘প্রি-পার্টি সেলিব্রেশন’ বা রিহার্সাল ডিনারের আয়োজন রয়েছে। এরপর রাতভর ভেন্যুর আশপাশে সড়ক বন্ধ রাখার পরিকল্পনাও রয়েছে।

পারমিট অনুযায়ী, শুক্রবার বিকেল থেকে ম্যাডিসন স্কয়ার গার্ডেন সংলগ্ন এলাকায় যান চলাচল সীমিত থাকবে। পাশাপাশি পথচারীদের চলাচলেও আংশিক বিধিনিষেধ আরোপ করা হবে এবং কাছের পেন স্টেশন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

শুক্রবার সন্ধ্যা ৫টা থেকে ‘মেইন ইভেন্ট’ শুরু হয়ে তা শনিবার ভোর পর্যন্ত চলতে পারে বলে জানা গেছে।

এই আয়োজনকে ঘিরে ভেন্যুর বাইরে ইতোমধ্যেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েক দিন ধরেই সেখানে সাজসজ্জা, ক্যাটারিং সরঞ্জাম এবং অন্যান্য প্রস্তুতিমূলক সামগ্রী পৌঁছাতে দেখা যাচ্ছে। পাশাপাশি অস্থায়ী কাঠামো ও নিরাপত্তা বেষ্টনীও তৈরি করা হয়েছে।

গণমাধ্যমের খবরে আরও বলা হচ্ছে, অনুষ্ঠানে প্রায় এক হাজার অতিথি উপস্থিত থাকতে পারেন। সম্ভাব্য অতিথিদের তালিকায় রয়েছেন গিগি হাদিদ, কারা ডেলিভিন, সেলেনা গোমেজ, জো ক্রাভিৎসসহ বিনোদন অঙ্গনের পরিচিত মুখ এবং ট্রাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের কয়েকজন সতীর্থ।

নিউইয়র্কের বাসিন্দা অ্যালিসা হেইনেন এএফপিকে বলেন, টেইলর সুইফটের ভক্তদের কাছে এই আয়োজন অনেকটা ‘রাজকীয় বিয়ে’র মতো। তার ভাষায়, “তিনি আমেরিকার সবচেয়ে বড় তারকা। আমাদের কাছে তিনি যেন রাজপরিবারেরই একজন।”

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, স্বাধীনতার ঘোষণাপত্রের ২৫০ বছর পূর্তির প্রস্তুতি এবং চলমান ফুটবল বিশ্বকাপের একটি ম্যাচ—সব মিলিয়ে ব্যস্ত এক সপ্তাহান্তে নিউইয়র্কে এই গুঞ্জনকে ঘিরে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানীও বিয়ের গুঞ্জনের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, “যদি কেউ ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বিয়ে করে থাকেন, তাহলে তারা ঘরের ভেতরেই থাকবেন এবং গরম থেকেও নিরাপদ থাকবেন। শহরের অন্যদের জন্যও এটি ভালো একটি উদাহরণ।”

তবে সব জল্পনা-কল্পনার মাঝেও টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি এখনো বিয়ের খবর আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
হঠাৎ কেন হুইলচেয়ারে পরীমণি
৩ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:১৬










Follow Us