• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:৫২:১৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত

২৬ জুন ২০২৬ সকাল ১১:৪৪:১২

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার অভিযান স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে পড়া নাবিকদের উদ্ধারে চলমান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও)। ২৬ জুন শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সিএনএনের প্রতিবেদনে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, জাহাজটিতে সম্ভবত একটি ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলার ধরন বা এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি। ঘটনাটি ঘটে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত রুট অনুসরণকারী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে।

যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইল জাহাজটির স্টারবোর্ড পাশে আঘাত হানে, এতে নিয়ন্ত্রণ কক্ষ (ব্রিজ) ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হামলার পর আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তাদের উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে। সংস্থাটির পরিকল্পনায় পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে থাকা শত শত জাহাজ এবং প্রায় ১১ হাজার নাবিককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ ছিল।

আইএমওর মহাসচিব আর্সেনিও ডমিনগেজ বলেন, “নাবিকদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিরাপদ ও সমন্বিত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত থাকবে।”

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us