আন্তর্জাতিক ডেস্ক: কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারকের আওতায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
১৮ জুন বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) ইলেকট্রনিকভাবে স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ইরান হরমুজ প্রণালি খুলে দেবে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।
শেহবাজ শরিফ বলেন, এই সমঝোতা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার মতে, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের পর চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
তিনি আরও জানান, কাতারের সহায়তায় আগামী ১৯ জুন শুক্রবার সুইজারল্যান্ডে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজ নিজ দেশের পক্ষে ১৪ দফার এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ট্রাম্প দাবি করেন, ফ্রান্সের ভার্সাই প্রাসাদে জি-৭ সম্মেলনের ফাঁকে তিনি চুক্তিতে স্বাক্ষর করেন। তিনি বলেন, “চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে, আমি মাত্রই এতে স্বাক্ষর করেছি।”
অন্যদিকে ইরান জানায়, দুই দেশের প্রেসিডেন্টের স্বাক্ষরের মাধ্যমে সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available