• ঢাকা
  • |
  • বুধবার ৩রা আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:২১:২২ (17-Jun-2026)
  • - ৩৩° সে:

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলের নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

১৭ জুন ২০২৬ সকাল ১১:৩৪:১৯

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলের নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে হিজবুল্লাকে লক্ষ্য করে ইসরায়েলি সামরিক অভিযানকে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ অভিযানকে আঞ্চলিক স্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির পথে ‘বড় বাধা’ বলে মন্তব্য করেছেন।

বর্তমানে জি৭ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সের প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প। সেখান থেকে তিনি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে, তবে এতে বহু বেসামরিক হতাহতের ঘটনা ঘটছে। তার ভাষায়, “প্রতিটি অ্যাপার্টমেন্ট ভবনে হামলা চালানো সমাধান নয়, কারণ সেখানে অনেক সাধারণ মানুষ বসবাস করেন, যারা হিজবুল্লার সঙ্গে জড়িত নন।”

তিনি আরও বলেন, লেবাননে চলমান পরিস্থিতি নিয়ে তিনি সন্তুষ্ট নন এবং এটি অনেক আগেই সমাধান হওয়া উচিত ছিল। একই সঙ্গে তিনি দাবি করেন, ইসরায়েলের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র–ইরান কূটনৈতিক সমঝোতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ট্রাম্প জানান, সম্প্রতি ওয়াশিংটনের প্রস্তাবিত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময়ের কাছাকাছি লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় তিনি অসন্তোষ প্রকাশ করেছিলেন।

এদিকে হিজবুল্লা ইস্যুতে ট্রাম্প বলেন, এই গোষ্ঠীকে দমনের ক্ষেত্রে ইসরায়েলের চেয়ে সিরিয়া বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

তার ভাষায়, “আমার মতে ইসরায়েলের উচিত হবে হিজবুল্লা ইস্যুতে সিরিয়াকে আরও বড় ভূমিকা নিতে দেওয়া, কারণ তারা এটি আরও কার্যকরভাবে সামলাতে পারবে।”

সূত্র: ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেসি কেন এত ভালো খেলে: বুবলী
মেসি কেন এত ভালো খেলে: বুবলী
১৭ জুন ২০২৬ দুপুর ১২:২১:০৭







মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী
১৭ জুন ২০২৬ সকাল ১০:১৭:০৯

Follow Us