• ঢাকা
  • |
  • শনিবার ৯ই জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৩৮:৩৩ (23-May-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধের খরচ ২৫ বার উঠে এসেছে: ট্রাম্প

২৩ মে ২০২৬ সকাল ০৯:৪৬:১২

ভেনেজুয়েলার তেল থেকে ইরান যুদ্ধের খরচ ২৫ বার উঠে এসেছে: ট্রাম্প
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল থেকে পাওয়া আয় দিয়েই ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের ব্যয় ২৫ বারের বেশি মেটানো সম্ভব হয়েছে।

একটি জনসভায় বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।’

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ব্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে।

ট্রাম্পের বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়, তাঁর প্রশাসন ভেনেজুয়েলাকে জ্বালানি কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহার করেছে এবং দেশটির তেল খাত থেকে বড় ধরনের অর্থনৈতিক সুবিধা পেয়েছে বলে মনে করছে।

এদিকে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন চলতি মাসের শুরুতে জানায়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় সরাসরি ব্যয়ের পরিমাণ প্রায় ২৯ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, প্রকৃত ব্যয় সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে।

ট্রাম্পের এই বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সমালোচকদের মতে, অন্য একটি সার্বভৌম দেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যুদ্ধের ব্যয় মেটানোর বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও বিতর্কিত।

সূত্র: মিডল ইস্ট আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





আজ সরকারি অফিস খোলা
আজ সরকারি অফিস খোলা
২৩ মে ২০২৬ সকাল ১০:২৮:২৮






Follow Us