আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাবে তিনি সন্তুষ্ট নন। ১ মে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি মন্তব্য করেন, ইরান চুক্তিতে আগ্রহী কারণ তাদের আর কার্যকর সামরিক শক্তি অবশিষ্ট নেই।
তিনি জানান, ইরানের প্রস্তাবে এমন কিছু শর্ত রয়েছে, যা তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে ঠিক কোন শর্তগুলোতে আপত্তি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।


এর আগে ইসলামাবাদের কর্মকর্তারা নিশ্চিত করেন, ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সংশোধিত প্রস্তাব পাঠিয়েছে, যা তারা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টদের কাছে পৌঁছে দিয়েছেন।

এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রস্তাবে ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার কথা বলেছে। এর বিনিময়ে হামলা বন্ধ এবং যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানিয়েছে তারা। পাশাপাশি, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার প্রস্তাবও রয়েছে।
অন্য একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত ২৭ এপ্রিল কিছু সংশোধনী প্রস্তাব পাঠিয়েছেন। সেখানে চলমান আলোচনার সময় ইরানকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর না করা এবং পূর্বে হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে কার্যক্রম পুনরায় শুরু না করার অঙ্গীকার করার শর্ত অন্তর্ভুক্ত করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available