• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৪:৪১ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

২১ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৪:০৭

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই এবং এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা গেছে, ২১ এপ্রিল মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলে তিমোর দ্বীপের কাছে সমুদ্রে এই ভূমিকম্পের উৎপত্তি হয়। ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩১ কিলোমিটার গভীরে।

Ad
Ad

কম্পনটি পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয়। তবে ভূমিকম্পের কেন্দ্র সমুদ্রে এবং তুলনামূলক গভীরে হওয়ায় সুনামির ঝুঁকি কম বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রয়টার্স ও এবিসি নিউজও জানিয়েছে, ভূমিকম্পের পরপরই সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করা হয়।

Ad

উল্লেখ্য, ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটে। দেশটি প্রশান্ত মহাসাগরের রিং অব ফায়ারে অবস্থিত, যেখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষের ফলে এ ধরনের ঘটনা বেশি ঘটে।

এর আগে ২০০৯ সালে পাদাংয়ে ৭.৬ মাত্রার ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে। এছাড়া ২০০৪ সালে সুমাত্রা উপকূলে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান।
বিশেষজ্ঞরা বলছেন, ইন্দোনেশিয়ার পাশাপাশি জাপানসহ এ অঞ্চলের দেশগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










৫ পুলিশ সুপারের বদলি
৫ পুলিশ সুপারের বদলি
২১ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৪১


Follow Us