• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৪ঠা আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:১৩:২৮ (18-Jun-2026)
  • - ৩৩° সে:

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

১৮ জুন ২০২৬ সকাল ০৯:৩৯:৪৩

নতুন দায়িত্ব পেলেন ডা. এজেডএম জাহিদ

ডেস্ক রিপোর্ট: দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। একই কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে।

১৭ জুন বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী। তিনি জানান, এ-সংক্রান্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি পত্র হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে।

পত্রে উল্লেখ করা হয়, গত ১৫ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।

সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে সভাপতি এবং সৈয়দ জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ চন্দনা
১৮ জুন ২০২৬ সকাল ১১:২০:২৯







Follow Us